
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের সিএসডি গোডাউনের সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল ও গম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। একটি সংঘবদ্ধচক্র চোরা কারবারি দীর্ঘদিন যাবৎ সিএসডি গোডাউনের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে প্রকাশ্য দিবালোকে গোডাউন থেকে সরকারি চাল ও গম ট্রাকে লোড করে এনে বাইরে বিক্রি করছে। তেমনি ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সিএসডি গোডাউন সংলগ্ন চাঁদপুর মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের বিপরিত দিকে ভুইয়া এন্টার প্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল ও গম ট্রাক থেকে নামিয়ে লোড করতে দেখা যায়। এ প্রতিবেদক ঘটনাস্থলে থেকে সিএসডি গোডাউন থেকে বের করা খাদ্য অধিদপ্তরের চোরাই গম ও চাল ট্রাক থেকে নামানোর পর ঐ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকানোর দৃশ্যটি ক্যমেরা বন্ধি করে। এ সময় ভুইয়া এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারী গুনরাজদী ভুইয়া বাড়ীর বাাসিন্দা ঘটনাস্থলে দাঁড়িয়ে পাহারা দিয়ে তাহার ব্যবসা প্রতিষ্ঠানে
খাদ্য অধিদপ্তরের এ চোরাই চাল ও গম ট্রাক থেকে নামিয়ে লোড করতে দেখা যায়। চোরাই চাল ও গম প্রায় সময় মৌলুভী বাজার-চ ১১-০২৯৫ নাম্বারের মিনি ট্রাকটিতে করে সিএসডি গোডাউন থেকে বোঝাই করে বিভিন্ন দোকানে বিক্রী করা হয়। সেই দিন একই ট্রাকে করে চোরাই চাল ও গম এনে ভুইয়া এন্টার প্রাইজের সামনে এনে রাস্তায় রেখে আনলোড করতে দেখা যায়।
একটি সুত্র জানায়, এ অসাধূচক্ররা দীর্ঘদিন ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে কমদামে চাল ও গম ক্রয়করে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দোকানে বিক্রি করছে। এছাড়া বন্ধের শুক্র ও শনিবারে সিএসডি গোডাউনের ভিতর থেকে চোরাই চাল ও গম ট্রাক বোছাই করে ঐ সিন্ডিকেট চক্ররা বের করে অন্যত্র নিয়ে বিক্রি করছে। এ চক্রের সাথে গোডাউনের ম্যানেজার ও অন্যান্য অসাধূকর্মকর্তারা জড়িত রয়েছে বলে সুত্রটি নিশ্চিত করেছে। এ ধরনের অসাধূ চক্রের বিরুদ্ধে প্রশসানের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
