
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চাঁদপুর-রায়পুর সড়কের পাশে নানুপুর গ্রামে সাংবাদিক রোকনুজ্জামান রোকন সড়কের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে সড়কের উদ্বোধন করেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন, মাইটিভির জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক পীরজাদা মাহফুজ উল্যাহ খান, নানপুর কবিরাজ বাড়ী বায়তুল মামুর মসজিদের খতিব মাওলানা রাকিবুল ইসলাম পাটওয়ারী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার রায়পুর প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু, বায়তুল মামুর জামে মসজিদের সাবেক সভাপতি ও ব্যবাসায়ী ইসমাইল হোসেন ঢালী, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ কবিরাজ, আব্দুর রহিম কবিরাজসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করে পীর সাহেব একেএম নেয়ামত উল্যাহ খান। উল্লেখ্য, উক্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
