
মতলব উত্তর প্রতিনিধি :
দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সোমবার সকালে উপজেলার ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার। প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হোছাইন ইয়াছিন ঢালী, অধ্যাপক মাকবুল আহমদ, অধ্যাপক আব্দুল হাকিম, প্রফেসার এবাদুল গাজী বাদল, প্রভাষক আহসান উল্যাহ, ছেংগারচর পৌরবাজার কমিটির সভাপতি মোবারক মুফতি, সমাজসেবক মনির হোসেন বেপারী, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুজ্জামান ডলার, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খোকন, কার্যকরী কমিটির সন্মানীত সদস্য মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক সাইদুর রহমান শিবলু, ক্রীড়া সম্পাদক শাহীন মিয়া, কোষাধক্ষ নুরে আলম নূরী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোঃ জহির, মানবাধিকার বিষয়ক নুর হোম্মদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
