সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন মানিব্যাগ মামলার হাজিরা দিলেন চাঁদপুরে জেলা ও দায়রা জজ আদালতে। ২০০৯ সালে আওয়ামীলীগ নেতৃত্বধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক আক্রোশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীসহ কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ নেতার বিরুদ্ধে ৩৬টি মামলা করা হয়েছে। ২০০৩ সালের ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় হেলাল ও মিলনসহ আসামীগণ মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী, রহিমানাগর বাজারে নুরুল ইসলামের বাসা হতে ঘোহাট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিনসহ রহিমানাগর বাজারে যাওয়ার পথে নলুয়া রাস্তার মাথায় আসামী হেলাল তাদেরকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে শ্রীরামপুরের কসাই রুহুল আমীনের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাদিদেরকে হাত, পা বেধেঁ মারধোর করে জাহাঙ্গীর হোসেনের পকেট থেকে মানিব্যাগ বের করে নগদ ৯ হাজার ৮শ’ টাকা, হাত ঘড়ি, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন চৌধুরী বাদি হয়ে ২০১০ সালের ১৪ জুন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এসহানুল হক মিলন, মোঃ হেলালসহ ৬ জনকে আসামী করে কচুয়া থানায় ১৪৩/৩৪২/৩২৩/৩৭৯/৩৮৫ দন্ড বিধিতে মামলা করে। এ মামলাটি চাঁদপুর আদালতে জিআর ৫৩নং মামলা। মামলাটি প্রথমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন ছিল। আসামী এহসানুল হক মিলন মামলাটি বদলী কোর্টে আবেদন করে জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম আদালতে নিয়ে আসেন। গতকাল ১৩ ফেব্র“য়ারি বৃহস্পতিবার আসামী এহসানুল হক মিলন জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে পূর্ব শর্তে জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক তাকে জামিন দেন। চলতি ফেব্র“য়ারি মাসে এসসানুল হক মিলন ৭টি মামলার হাজিরার মধ্যে ৫টি হাজিরা দিয়েছেন। চলতি মাসে তিনি আরো ২ দিন আদালতে হাজিরা দিবেন। তার পক্ষে আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. আব্দুল্লা হীল বাকী, অ্যাড. মাসুদ প্রধানিয়া। আদালতে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ইউনুছ বিএসসি, জেলা বিএনপির বৃক্ষরোপন সম্পাদক মাসুদ বিল্লা, মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল, কচুয়া উপজেলা গোহাট উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি আতিকুর রহমান বাবুল, খাজা মাইনুদ্দিনসহ কচুয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

