হাসানুজ্জামান : চাঁদপুরের শাহরাস্তিতে সিঁদেলসহ অন্যান্য চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত পরশু রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পৌর ৭ নং ওয়ার্ডের পূর্ব নিজমেহার নতুন আখন্দ বাড়িতে সিঁদেল চুরি সংগঠিত হয়। এতে ওই বাড়ির মৃত আবদুল বারেকের পুত্র আকতার হোসেন ক্ষতিগ্রস্থ হয়। সরেজমিনে দেখা যায় ক্ষতিগ্রস্থ আকতারের বসত ঘরের পশ্চিম-দক্ষিন কোনে আড়াই ফুট প্রস্থ ও দেড় ফুট গর্ত তৈরী করে সিঁদেল চোর ঘরে প্রবেশ করে। পারিবারিক সূত্রে জানা যায় , ওই ঘরে এ সময় আকতারের স্ত্রী ও মা অবস্থান করছিল। বড় ধরনেও ক্ষতির আগেই বৃদ্ধা মা চোরের অনুপ্রবেশ টের পায়। কে কে শুনতেই চোর পালাতে সক্ষম হয়। তবে এরই মধ্যে বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ব্যবহৃত কাপড় চোপড় তুলে নিতে পেরেছে ওই চোর। এক প্রশ্নের জবাবে তারা জানান, চোর চেনা জানা কেউ হবে। কারন ঘরের অবস্থান জেনেই প্রবেশ করেছে। এ ব্যাপারে আইনী সহযোগিতা পাওয়ার চেষ্টাও করছেন বলে জানান। এছাড়া চলতি মাসে পৌর ৬নং ওয়ার্ডের শ্রীপুর মানিক ষ্টোরে চুরি, ৫নং ওয়ার্ডের মেহের স্কুল সংলগ্ন দিলীপ বনিকের পুত্র সুমন বনিকের দোকান, টামটা উঃ ইউপির উয়ারুক রেল ষ্টেশন মসজিদ মার্কেটে মোশারফের দোকান তিন তিন বার চুরি যা চোরের উপদ্রব প্রমান করে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
