
এনায়েত মজুমদার
চাঁদপুরের-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্নে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশ আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় এই দুর্ঘটনার শিকার হন হাজীগঞ্জ থানার দায়িত্বরত ট্রাফিক পুলিশ শামছুর রহমান। তাকে আহত অবস্থায় সহকর্মীরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
হাজীগঞ্জ থানার এ এসআই মাহমুদ হোসন বলেন, জামায়াত ইসলামের ডাকা ২৪ ঘন্টা হরতালের ডিউটি পালনে হাজীগঞ্জ বিশ্বরোড কর্তব্যরত অবস্থায় দ্রুতগতিতে আসা একটি সিএনজি চাপায় পড়ে বাম-পা এর গোড়ালীর উপরে মারত্মক জখম পায়।
হাসপাতালের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান সৌরভ বলেন, বাম-পা ভেঙ্গে গেছে। র্দীঘদিন চিকিৎসার পাশাপাশি বিশ্রাম নিতে হবে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, সিএনজি ও চালককে আটক করা হয়েছে।
