ফরিদগঞ্জের কৃতী সন্তান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গতকাল শুক্রবার বাদ আছর মরহুমের তৃতীয় জানাজা পূর্বে তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমরা আজ এমন এক লোকের জানাজায় এসেছি, যার মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ হারালো এক যোগ্য নেতাকে এবং হারিয়ে গেলো ফরিদগঞ্জের এক অভিভাবক। যা কোনোদিন পূরণ হবার নয়। এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক সদস্য অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, মরহুম কালু পাটওয়ারীর বড় ছেলে বাঁধন পাটওয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্যাহ আখন্দ, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি দেলোয়ার হোসেন রতনসহ ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
