
প্রতিনিধি
শাহরাস্তি উপজেলা অলীপুর গ্রামের ফল ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী সুমি আক্তার নগদ সাড়ে ৭ লাখ ও আড়াই লাখ টাকা মূল্যে স্বর্ণ নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে। এ ব্যাপারে ফল ব্যবসায়ী মনির হোসেন স্ত্রীর প্রেমিকসহ ছয় জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার এজারসূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই স্ত্রী সুমি আক্তার নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তাদের দাম্পত্যময় জীবনে মনিকা আক্তার (৩) নামে একটি কন্য সন্তান রয়েছে। এছাড়া ওই স্ত্রী পূর্বেও আরেকটি বিয়ে হয়। সেখানে রিফাত (১৩) ও রিয়া (১১) সন্তান রয়েছে। ২০০৮ সালের তাদের দাম্পত্য জীবন শুরু হলেও স্ত্রী হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার আবদুল মান্নানের ছেলে শাবন হোসাইন স্বপনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এসব নিয়ে স্ত্রীর সাথে কলহ বাঁধে শুরু হয়।
মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলেন, স্ত্রী সুমি আক্তার, শাহরাস্তি উপজেলার রাড়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে শানু, ছেলে হোসেন, ইউসুফের স্ত্রী রেখা আক্তার।
মামলায় দেখা গেছে, স্বামী মনির হোসেনের গৃহে থাকা নগদ ৭ লাখ ৫০ হাজারও ৫ ভরি স্বর্ণ যার মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। এসব কাজে সহযোগিতা করেছেন অন্যান্য আসামীরা।
স্বামী মনির হোসেন বলেন, ‘সবই গেছে। মাতাব্বরা বিষয়টি সমাধান করবে বলে মামলা করতে বিলম্ব হয়। শরীরের ঘাম ঝরানো টাকা ও স্বর্ণ গুলো ফেরত চাই।’
শিরোনাম:
রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
