মিজান লিটন
চাঁদপুর শহরের স্টেডিয়াম সংলগ্ন মাদ্রাসা রোডে মাল্টিপারপাসে বিনিয়োগকৃত টাকার জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী আলাউদ্দিন আজাদ (৫০) নিজের স্ত্রী অলিমুননেছা (৩৮)কে পুতা দিয়ে মাথায় আঘাত করার পর অভিমান করে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বর্তমানে মুমূর্ষাবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্বামী আলাউদ্দিন আজাদের গলা কর্তন ও স্ত্রী অলিমুন নেছার মাথায় পুতার আঘাতে মারাতœক জখম হওয়ায় তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, স্বামী স্ত্রীকে পুতা দিয়ে আঘাত করায় মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। এছাড়া স্বামী অভিমান করে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করায় মারাতœক ভাবে জখম হওয়ায় তার অবস্থাও অবনতির দিকে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্ত শূন্যতার দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা রোডে স্বাগতম বাসার তৃতীয় তলায় ভাড়াটিয়া বাসায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মডেল থানা উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘরের দরজা ভেঙ্গে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। আলাউদ্দিন তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে বাবুরহাটে পার্টনারদের সাথে বন্ধু মাল্টিপারপাসে বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় স্ত্রীর সম্পূর্ণ টাকা মাল্টিপারপাসে বিনিয়োগ করার কারণে গত মঙ্গলবার সকালে সেই টাকা স্ত্রী ফেরত চাওয়ায় দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। আজাদ ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে পুতা নিয়ে তার স্ত্রী অলিমুননেছার মাথায় আঘাত করে। এ সময় সে মেঝেতে লুটে পরে। তার শরীর থেকে অজোড় ধারায় রক্ত পরতে দেখে স্বামী আলাউদ্দিন আজাদ অভিমান করে রান্না ঘরের দরজা আটকে ছুড়ি দিয়ে নিজের গলা নিজে কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। পাশের ফ্লাটের ভাড়াটিয়ারা ঘটনা বুঝতে পেরে মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ঘরের দরজা ভেঙ্গে আহতবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। তাদেরকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে নেয়ার সময় এক নজর দেখার জন্য শ’শ’ মানুষ ভিড় জমায়।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
