আকিব
চাঁদপুর-মতলব সড়কে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী (বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫-এর মতো) নিহত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, গতকাল ৩ আগস্ট সকাল ৭টার দিকে চাঁদপুর-মতলব সড়কে সিএনজি স্কুটারে এ দুর্ঘটনা ঘটলে সকাল ৮টার দিকে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার লোহাগড় গ্রামের খাজা আহমেদের পুত্র সিএনজি স্কুটার চালক মোঃ আমির হোসেন ওই অজ্ঞাত নারীকে আহত অবস্থায় আইড়শ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে চলে যান। এরপর থেকে চালক আমির হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আর কোনো যোগাযোগ করেননি। এমনকি তার ব্যবহৃত ০১৭৭৮৫২৫৮১২ নম্বরে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। পরে বেলা ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় মহিলা ওয়ার্ডে তার মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই খালেকুজ্জামান লাশ পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
