চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের হরিণা ঘাট ইজারা নিয়ে আবারো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সাথে ইজারাদার টিটু গাজীর লোকজনদের সাথে সংঘর্ষ সংগঠিত হয়েছে। ঈদুল ফিতরের পূর্বেই শান্ত হরিনা ফেরীঘাট আবার অশান্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পরেছে। শনিবার বিকেল ৫টায় নৌমন্ত্রী শাহজাহান খান এমপি হরিণা ফেরীঘাট পরিদর্শন শেষে ফেরীযোগে শরীয়তপুরের উদ্যেশে রওনা হওয়ার পরপরই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবু ছৈয়ালের নেতিত্বে তার লোকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে ইজারাদারের স্বজন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জসিম ঢালী (৩৫) সহ ৩জনকে ছুড়িকাঘাত গুরুত্বর আহত করেছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে অতর্কিতভাবে এই হামলা চালিয়ে ছাত্রলীগের আহ্বায়ক জসিম ঢালীর পেটে ছুরিঘাকাত করার পর হরিনা ঘাট উত্তাল হয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নহারের নির্দেশে চাঁদপুর মডেল থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুত্বর আহত অবস্থায় ছাত্রলীগ আহ্বায়ক জসিম ঢালী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ননী গাজী ছেলে টুটুল গাজী ও মহসিন গাজীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংকাজনক দেখে টুটুল গাজী ও জসিম ঢালীকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন পূর্বে হরিনা ফেরীঘাটে বাস ও ট্রাকের সিরিয়াল নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঘাট ইজারাদারের লোকজনদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। সেই ঘটনায় হাবু ছৈয়ালের ছেলে আল-আমিন কে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে। তাতে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে গতকাল তারা ইজারাদারের লোকজনদের উপর হামলা করে। এই ঘটনায় বর্তমানে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

