
হাইমচর সংবাদদাতা : চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে নীলকমল ইউনিয়নের বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. মাহবুবুর রহমান পিপিএম বার।
উদ্বোধন শেষে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও আলেম-ওলামাসহ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মো. আসাদুজ্জামান, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানস্থলে গিয়ে পৌঁছলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান নীল কমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার।
উদ্বোধন শেষে নীল কমল থেকে হাইমচর থানা আসেন এবং থানার কার্যক্রম পরিদর্শন কনের পুলিশ সুপার।
চাঁদপুরনিউজ/এমএমএ/
