চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮জনকে ৩ বছরের কারাদন্ড প্রদান করেছে সিনিয়র জুডিশিয়াল আদালত-২। বুধবার মামলার এজাহার ভূক্ত ৬ আসামীরা আদালতে আত্মসমর্পন করলে সিনিয়র জুডিশিয়াল জনাবা শায়েলা শারমিন তাদের জামিন না মঞ্জুর করে প্রত্যেককে ৩বছরের কারাদন্ড প্রদান করে। বাকী ২ আসামী পলাতক থাকায় তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেয়। কারাদন্ড প্রাপ্ত আসামীরা হল বরগুনা পাথরঘাটা থানার বাইনচটকী গ্রামের হাকীম শিকদারের ছেলে জাহাঙ্গীর আলম শিকদার, বরিশাল মেহেন্দীগঞ্জ থানার তেতুলীয়ার গ্রামের মনসুর আহমেদের ছেলে রুবেল হোসেন রাঢ়ী, মুন্সিগঞ্জ গজারিয়ার কলসের কান্দি গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে, হাসান মোল্লা, নোয়াখালী জেলার হাতিয়া হাবিবের গৌবাড়ি শূণ্যেরচরের জয়নাল আবেদীন খানের ছেলে ইউনুছ খান, বাগেরহাট বুলবুনিয়ার রান্দা গ্রামের মান্নান হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার, বরিশাল কোতোয়ালী বালুর মাঠ, চাঁনমারি হাবিবুর রহমানের ছেলে, কামরুজাম্মান। জানা যায়, ২০০৯ সালে হাইমচর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা, কারদন্ড প্রাপ্ত আসামীদের সাথে নিয়ে অবৈধভাবে চাঁদপুরের শেষ সিমানায় মেঘনায় বালু উত্তোলন করেন। এতে করে সরকার কোটি কোটি টাকা রাজশ্ব বঞ্চিত হচ্ছে। প্রসাশন অভিযান চালিয়ে ড্রেজার ও আসামীদের আটক করে নিয়ে আসে। রাষ্ট্রদোহী মামলায় অভিযুক্ত ৮ আসামী বিরুদ্ধে দীর্ঘদিন চলমান থাকার পর অবশেষে ৬ আসামী আদালতে আত্মসমর্পন করে। সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে প্রত্যেককে ৩ বছরের কারদন্ড ও ২ হাজার টাকা জরিমান করেন। এছাড়া ১৮৬ ধারা অতিরিক্ত ৩ মাসের কারাদন্ড করেছে। আসামীপক্ষের উকিল ছিলেন অড্যা: মামুন। আসামীদের এই রায় সন্তোষজনক না হওয়ায় তারা আপিল করবে বলে জানা যায়। দুপুরে চাঁদপুরের কয়েজন সাংবাদিক দন্ডপ্রাপ্ত আসামীদের তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে হাইমাচর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আসামীদের সহযোগী শাহজাহান পেদাকে তদবীর করতে দেখা যায়। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি আদালত প্রাঙ্গণ থেকে সরে যায়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাইমচর
- /
- হাইমচরে অবৈধ বালু উত্তোলনের মামলায় ৮জনের ৩ বছরের কারাদন্ড
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
হাইমচরে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা করে নিজের…
চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩... বিস্তারিত
নিখোঁজের চার দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক... বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।... বিস্তারিত
মানবসেবায় চাঁদপুরের ফিরোজ হাসান
অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। তাদেরই একজন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

