
চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে কোস্টগার্ডের অভিযানে জাটকা ও অবৈধ কারেন্টজালসহ আটক ৮ জেলেকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
আটক জেলের হলেন, চাঁদপুর সদর উপজেলার মো. শাকিল, মো আক্তার, মো. মোস্তফা, মো. রায়হান, মো. সজিব, মো. নবির হোসেন, মো. সোলেমান ও মো. খায়রুল।
হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, সোমবার দিনগত রাত ৮.০০ হতে রাত ১১.০০টা পর্যন্ত কোস্ট গার্ডের অভিযানে ৯০ কেজি জাটকা ও ১০হাজার মিটার জাল জব্দ ও আটজন আসামি আটক করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা মোবাইল কোর্টে আসামীদের বয়স বিবেচনায় জনপ্রতি ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় কোস্ট গার্ড সিসি পেটি অফিসার মো. এমদাদুল হক সহ তার সহযোগী টিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
