
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর হাইমচর উপজেলায় স্বামীর সাথে অভিমান করে সুমাইয়া বেগম (২২) নামের গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টায় শ্বশুর বাড়িতে সুমাইয়া বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া কে মৃত বলে ঘোষনা করে। সুমাইয়া বেগম হাইমচর উপজেলার জহির আলী গাজীকান্দির সরকার বাড়ির রাজিব সরকারের স্ত্রী। তাদের সুরভী নামের ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী রাজিব সরকার জানায়, সকালে স্ত্রী সুমাইয়া অসুস্থ মেয়ে সুরভী খাওয়া-দাওয়া না করায় মারধর করে। আমি বাচ্চাকে না মারধর করার জন্য সুমাইয়াকে বললে এক পর্যায়ে নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে আমি রাগে সুমাইয়া কে একটি থাপ্পর দেই। মেয়ের পিতা মোঃ মিজান দপ্তরী জানায়, ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আমার জামাইসহ কারোও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
