
হাইমর সংবাদদাতা: চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক ৫ জেলেকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর হাইমচর অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা ।
অভিযানের সময় ৩৫ গুড়া ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা ও ১০০ কেজি জাটকা জব্দ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ক্ষেত্র সহকারী হাফিজুর রহমান এবং কোস্ট গার্ড পেটি অফিসার আব্দুল মতিনসহ সদস্যবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
