রফিকুল ইসলাম বাবু : হাইমচর উপজেলার বিক্ষাত করলাদ্বীপ হিসেবে পরিচিত ঈশানবালা নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড উদ্ধতন কতৃপক্ষ ভাঙ্গন কবলিত এলাকা সরজমিন পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্য ডা.দীপু মনির নির্দেশনায় ঈশানবালা এলাকা রক্ষায় কার্যকরী প্রকল্প গ্রহনে ১৪ আগষ্ট দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন এর ঈশানবালা নদীভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় স্থায়ী প্রকল্প বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই করনে নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিউন্নয়ন বোর্ড বাপাউবো কারিগরি কমিটি। হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে বাংরাদেশ পানিউন্নয়ন বোর্ড কারিগরি কমিটি প্রধান ডিজাইন সার্কেল-৪ তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কাওসার, পরিকল্পনা-২ পরিদপ্তর নির্বাহী প্রকৌশলী
মো.এনামুল ইসলাম, ইমিপ উপ-প্রধান পরিবেশ ও বন, ডিজাইন সার্কেল-৪ সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাশ, চাদপুর পাউবো নির্বাহী প্রকৌশলী, মো.রফিক উল্ল্যাহ, উপবিভাগীয় প্রকৌশলী আবু সাঈদ মো. মাহবুবুল করিম, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ভাঙ্গন কবলিত এলাকায় প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নে সরজমিন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের চাদপুরস্থ প্রতিনিধি এড. সাইফুদ্দিন বাবু, উপজেলা মহিল্ াভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালী,হাইমচর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম বাশার, সাধারন সম্পাদক খুরশিদ আলম। বাপউবো কর্মকর্তাদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে এলাকাবাসীর পক্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক নদী ক্ষতিগ্রস্ত এলাকার
চিত্র তুলেধরে জরুরুী ভিত্তিতে স্থায়ী ব্যাবস্থা নেয়ার জন্য কারি গরি কমিটির কাছে দাবী করেন। দাবীর প্রেক্ষিতে এলাকাবাসীর উদ্দেশে হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন ঈশানবালাবাসীর অভিভাবক ডা.দীপু মনির নির্দেশনা ও সহায়তা নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে, ইতিমধ্যে প্রকল্প তৈরি হয়েছে বাস্তবায়নের জন্য আজ কারিগরি কমিটি সরজমিন এসেছে ইনশাহআল্লাহ অচিরেই নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন হবে। পানি উন্নয়ন বোর্ড চাদপুর নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ বলেন ঈশান বালায় ব্যপক নদী ভাঙ্গন চলছে, প্রতিরোধে একটি প্রকল্প তৈরি করা হয়েছে, এর সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি পরিদর্শনে এসেছে, আশা রাখি আসন্ন শুষ্ক মৌষুমে সরকারের বরাদ্ধ সাপেক্ষে ঈশানবালা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া যাবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

