
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে ৯৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানাযায়, শুক্রবার ভোড় রাতে চাঁদপুর হাইমচর উপজেলার মেঘনা নদীর চর ভৈরবী এলাকার নদীর পাড় থেকে একটি বস্তা ভর্তি অবস্থায় এ ইয়াবা জব্দ করা হয়। পরে টহল দল ইয়াবা ভর্তি বস্তাটি পরিত্যাক্ত অবস্থায় নদীর পারে সিমেন্টের ব্লকের উপর হতে উদ্ধার করে। উদ্ধাকৃত ইয়াবাগুলো চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তরের প্রকৃয়াধীন রয়েছে।
