
রফিকুর ইসলাম বাবু ॥
উজান থেকে নেমে আসা বন্যার পানির ¯্রােত আর মেঘনার প্রবল ঢেউয়ে চাঁদপুর হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে ইউনিয়নের ইশানবালা বাজারের ৩২ নং উত্তর চর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ, নৌ-পুলিশ ফাঁড়ি, হাট-বাজার সহ প্রায় ১৩শ’ মিটার এলাকা নদীতে বিলিন হয়ে গেছে। বর্তমানে ওই ইউনিয়নের প্রায় সহ¯্রাধিক পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। ২২ আগস্ট মঙ্গলবার দুপুরে সরেজমিনে ভাঙনস্থানে গিয়ে দেখা যায়, ভাঙন আতঙ্কে নদী পাড়ের শত শত পরিবার তাদের বসতঘর গুলো নিজেইরা ভেঙে সড়িয়ে নিচ্ছে। এছাড়াও নদীতে বিলিন হয়ে যাওয়া ইশানবালা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দোকানিরা নদীপাড়ে বসে আর্তনাত করছে। এ বিষয়ে হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ জানায়, আমার এই ইউনিয়নটি নদী-সিকিস্তি চর এলাকা। গত একমাস ধরে মেঘনার ¯্রােতে এই ইউনিয়নের ব্যপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক ঘন্টার ভাঙনে ইশানবালা বাজার, ৩২ নং উত্তর চর কোড়ালিয়া সপ্রাবি, কেন্দ্রীয় মসজিদ, নৌ-পুলিশ ফাঁড়ি, বাজারের বেশকিছু দোকান সহ ৩০টি বাড়িঘর নদীতে বিলিন হয়ে গেছে। ইতোমধ্যে ভাঙনে প্রায় ৩শ’ পরিবার গৃহহীন হয়েছে। বর্তমানের আরো প্রায় সহ¯্রাধিক পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।এদিকে চাঁদপুর পানিউন্নয়নবোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনার পানি বিপদ সীমার ৪৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভাঙনের চিত্র আরো ভয়াবহরুপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
