গত ২ বছর যাবৎ হাজীগঞ্জের ঘরে ঘরে অশান্তি ও পরকিয়া সহ নানান কারণে তুষের আগুনে জ্বলছে বহু পরিবারে। তার মধ্যে পরকিয়া ও অর্থ সংকটের কারণে এ অশান্তি বেশী সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় হাজীগঞ্জের ছোট বড় বহু পরিবারে আতঙ্ক বিরাজ করছে। হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রীরা, পরকিয়া ও স্কুল কলেজ পড়–য়া মেয়েরা প্রেম সংক্রান্ত এতই উম্মাদ হয়ে উধাও হয়ে যাওয়ার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অনুসন্ধান করে জানা যায়, গত কয়েক মাসে হাজীগঞ্জেঅসংখ্য পরিবারের প্রবাসীর স্ত্রী পরকিয়া এবং স্কুল কলেজে পড়–য়া মেয়েরা প্রেমের টানে ঘর ছেড়ে উধাও হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জ থানায় কেউ কেউ মামলা করেন, আবার পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করেন। উভয়টা না হলে হয়তোবা বিভেদ হওয়ার সংখ্যাই বাড়ছে। হাজীগঞ্জ থানার রেকর্ড থেকে জানা গেছে, গত এক মাসে প্রায় ১৫০ জন প্রবাসীর স্ত্রী ও স্কুল কলেজের মেয়েরা উধাও হয়ে যাওয়ায় সাধারণ ডায়েরী বা মামলা হওয়ার খবর পাওয়া গেছে। এ ধরণের ঘটনা আশঙ্কা জনক হারে বেড়ে যাওয়ায় শতকরা ৮০টি পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম বলেন, হাজীগঞ্জে যে হারে স্ত্রী-মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, এটার পরিনাম কি হবে তা বুঝা মুসকিল। এ উপজেলার মধ্যে বেশীর ভাগ প্রবাসীর স্ত্রী ও স্কুল কলেজে পড়–য়া মেয়েরা উধাও হয়ে যাওয়ার খবরই আমরা বেশী পাচ্ছি। এর মধ্যে শতকরা ৮০টি পরিবার মামলা করার জন্য আমাদের থানায় আসে। অন্যরা পারিবারিক ভাবে সমাধান করার চেষ্টা করে। তবে এ উধাও হয়ে যাওয়ার ঘটনার যে হারে বাড়ছে তাতে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দিন দিন বাড়ছে। এটাকে প্রতিরোধ করতে হলে স্ব স্ব পরিবারকে উদ্যেগ নিয়ে এর সমাধাণ করতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হয়ে হাজীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে এক মাসে ১৫০ জন স্ত্রী ও মেয়ে উধাও ঘরে ঘরে আতংক ও অশান্তি ছড়িয়ে পড়ছে
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
