
হাজীগঞ্জ ব্যুরো
গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জে ৩ মাদকসেবীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
এরা হলো : জামালপুর জেলার জুনাইল গ্রামের মৃত সালাউদ্দিন শেখের ছেলে হাশেম শেখ (২৭), হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ ছায়েদ আলী বেপারীর ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও মৃত আবদুল মালিকের ছেলে ফয়েজুর রহমান (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জরিমানা প্রদানকারী মাদকসেবী রফিকুল ইসলামের বসতঘরে বসে এরা মাদক সেবনরত অবস্থায় থানার উপ-পরিদর্শক মঞ্জুর আলম অভিযান চালিয়ে এদের আটক করেন। পরের দিন এ ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন।
