
স্টাফ রিপোর্টার॥ হাজীগঞ্জে শালিশী বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জনকে কুপিয়ে জখম ও একজনকে কামাড়িয়ে মারত্মকভাবে আহত করা হয়েছে। উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে গত ১৮ মে সকাল ১১টার সময় মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে। কামালগংদের হামলায় আহত গোলাম মোস্তফা, তার স্ত্রী খোদেজা বেগম, তাদের মেয়ে মুক্তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতরা আদালতে মামলা দায়ের করেছে।
মামলা সুত্রে জানাযায়, একই গ্রামে একই বাড়ীর গোলাম মোস্তফার পৈতৃক জমি থেকে কামাল গংরা ধান কেটে আনে। এ নিয়ে দীর্ঘ দিন উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন ১৮ মে সকালে বাড়ীর লোজনসহ স্থানীয় মাতব্বরগণ উভয়কে নিয়ে সমাধানের লক্ষে শালিশী বৈঠকে। শালিশী বৈঠকের শেষে কামাল, আ. মান্নান, মাসুম, জাকির, কুহিনুরসহ আরো অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী গোলাম মোস্তফা ও তার পরিবারের উপর হামলা করে। হামলায় গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা, তার স্ত্রী খোদেজা বেগম, তাদের মেয়ে মুক্তা মারত্মকভাবে আহত হয়েছে। মামলায় বাদী পক্ষ উল্লেখ করে তাদেরকে মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইলও নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। বর্তমানে গোলাম মোস্তফার পরিবার সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেনা বলে এ প্রতিবেদককে জানান।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
