সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর):
আপনি যা দিবেন তাই ফেরৎ পাবেন, যা দিবেন না তা পাবেন না। কাউকে সম্মান দিবেন না। তা নিতান্তই আপনার বেপার, কিন্তু আপনি কাউকে অপমান করবেন এ অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি উশৃঙ্খল এবং বিশৃঙ্খলতা কখনই পছন্দ করি নাই। আর উশৃঙ্খলাতা আমি কখনো প্রশ্রয় দেই না। দীর্ঘ চার চার বারের এমপি থাকাকালীন এবং এর আগে ও পরে অনেক কিছু দেখেছি এবং দেখার সুযোগও হয়েছে। আমার এ সময়ে কখনোই সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করি নাই এমন নজির রয়েছে এ হাজীগঞ্জে। হাজীগঞ্জে সাংবাদিকতা হাজীগঞ্জের গৌরব। এদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া সকলের দায়িত্ব এবং কর্তব্য। এদেরকে বাঁচিয়ে রাখলে হাজীগঞ্জ বাসীর উন্নয়ন হবে এটাই আমার বিশ্বাস। দীর্ঘ দিন পরে হলেও হাজীগঞ্জের সাংবাদিকদের সাথে মত বিনিময় করার আমার সুযোগ হয়েছে। আশাকরি এই সাংবাদিকরা সুষ্ঠ সাংবাদিকতা দিয়ে হাজীগঞ্জের মুখ উজ্জ্বল করবে এবং অনেক দূর এগিয়ে নিবে। আজ হাজীগঞ্জের সাংবাদিকরা অবহেলিত তাদের সহায়তার জন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ। বর্তমান সরকারে থাকা এমপি মহোদয়ের হাত প্রসারিত হলে সাংবাদিকদের কল্যাণ বয়ে আসবে। আশারাখি এই সরকার তাদের পাশে দাড়াবে। ইনশাল্লাহ আমার সরকার ক্ষমতায় আসলে আমি সাংবাদিকদের জন্য যা করা দরকার তা থেকে এতটুকুও পিছু যাব না। আমি সাংবাদিকদেরকে এবং সংবাদপত্রকে পূর্বে যেমন সম্মানিত করেছি আগামীতেও তাই করব। গতকাল হাজীগঞ্জ পৌর ভবনে ভারপ্রাপ্ত মেয়র আবুল কাশেমের সভাপতিত্বে ও পৌরসভার কাউন্সিলর হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভা সাবেক ছাত্রনেতা নাজমুল আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান শামীম, চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান, আমাদের কুমিল্লার মো. সাইফুল ইসলাম, দৈনিক চাঁদপুর এনায়েত মজুমদার, চাঁদপুর দর্পনের জহিরুল ইসলাম জয়, সাপ্তাহিক হাজীগঞ্জ নিজস্ব প্রতিনিধি মেহেদী হাছান সর্দার, দৈনিক সংবাদের মহিউদ্দিন আল আজাদ, দৈনিক ইত্তেফাক ও চাঁদপুর প্রতিদিন পত্রিকার সাখাওয়াত হোসেন শামীম, আমার চাঁদপুর হাজীগঞ্জ প্রতিনিধি মেহেদী হাছান পাপ্পু প্রমূখ।
চাঁদপুর নিউজ সংবাদ
