রফিকুৃল ইসলাম বাবু :
আগামী ২৩ এপ্রিল শনিবার হাজীগঞ্জ উপজেলার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় মনোনয়ন নিয়ে ভাগ্য নির্ধারণের পালা শেষ। জনপ্রতিনিধি হতে প্রার্থীরা এবার পৌনে দুই লাখ ভোটারের কাছে যেতে হচ্ছে ।২৩ এপ্রিল শনিবার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । ইতোমধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ১শ’ ৮ জন নির্ধারিত হয়েছে। পুরুষ ভোটার ৯০ হাজার ১শ’ ৬৩ জন ও মহিলা ভোটার ৮৮ হাজার ৯শ’ ৪৫ জন । এলাকা গুলোতে এখন প্রচার প্রচারনা তুঙ্গে। ভোটাররা বলছে, তারা যোগ্য প্রার্থি দেখে ভোট দেবে। অপরদিকে প্রার্থিরা বলছে,জয়ী হলে তারা এলাকার উন্নয়ন করবেন । কাঠফাঠা রোধে প্রার্থিরা চষে বেড়াচ্ছে গ্রামের পর গ্রাম। চাঁদপুরের হাজীগঞ্জ ফরিদগঞ্জ ও মতলব এলাকার সংশি¬ষ্ট ইউনিয়ন গুলোতে এখন এক ধরনের উংসব বিরাজ করছে। অনেক এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে স্ব স্ব প্রার্থির পখ্যে ভোট প্রার্থনা করছে। প্রথম বারের মত দলিয় প্রতিকে নির্বাচন হওয়ায় সাধারন মানুষ সহ দলীয় নেতা কর্মীদের মাঝে বেশ চাঙ্গা ভাব লখ্য করা গেছে ।
