স্টাফ রিপোর্টার॥
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবনের অপরাধে ইসমাইল (২৮) ও হান্নান মিজি (২৬) নামে দুই মাদকসেবীকে ২ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১ ফেব্রুয়ারী) বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম উপজেলা পরিষদের ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ দেন।
দন্ড প্রাপ্ত ইসমাইল উপজেলার পৌর এলাকার টোরাগড় গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং হান্নান মিজি সদর উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দুপুর গ্রামের আবুল কালামের ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আলাদাভাবে মাদক সেবন অবস্থায় নিজ নিজ এলাকা থেকে দুই জনকে আটক করে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
