প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি এখন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে প্রথমে পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে কর্তব্যরত ডাক্তার শিশুকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে।
ধর্ষিত শিশু হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের প্রত্যাপপুর গ্রামের বেপারি বাড়ীর মুখলেছুর রহমানের কন্যা। সে প্রত্যাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
শিশুর বাবা মুখলেছুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মজুমদার বাড়ীর সামনে মানিকের দোকানে পণ্য কিনতে গেলে ধর্ষণের শিকার হয় মেয়েটি। মানিক একই গ্রামের মজুমদার বাড়ীর মো. আলীর ছেলে।
মা শাহনাজ বেগম বলেন, মেয়েকে দোকান থেকে ঘরে নিয়ে নিষ্ঠুর ঘটনাটি ঘটায় দোকানদার মানিক (৩০)। ঘটনার পর মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে ফিরে। পরে ঘটনা শুনে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাই। রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
অভিযুক্ত মানিকের ফুফা জাহাঙ্গীর বলেন, ‘ আগে চিকিৎসা হোক, পরে শালিসী বৈঠকের ব্যবস্থা করা হবে।’
তবে এ ব্যাপারে শিশুর বাবা মুখলেছুর রহমানকে থানায় মামলা না করতে মানিকের প্রভাবশালী দাদা শহীদুল্লাহ মজুমদার বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
হাজীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
