
মিজান লিটন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর মেসার্স আব্দুল গণি ম্যানুফ্যাকচারিং বিক্স বন্ধ করলেন স্থানীয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার সরেজমিনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া ভাটার চলমান কার্যক্রম বন্ধ করে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ইটভাটা প্রস্তুতি ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুযায়ী ব্রিক ফিল্ডের ছাড়পত্র না থাকায় ইউএনও বৈশাখী বড়–য়া ভাটার কার্যক্রম বন্ধ করে দেন। জগন্নাথপুর মেসার্স আব্দুল গণি ম্যানুফ্যাকচারিং ব্রিক্স এর মালিক মহসিন পাটওয়ারী এ সময় উপস্থিত না থাকায় ভাটার ম্যানেজার ও সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথপুর আব্দুল গণি ব্রিকস ফিল্ডটি জনবসতি ও ফসলি জমিতে স্থাপন করায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনের আশংকা রয়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। সেই সাথে নদী তীরবর্তী হওয়ায় পানি দূষনসহ কৃষি জমির মারাত্মক ক্ষতি সাধনের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ সম্পর্কে ভাটার মালিক পক্ষের সাথে যোগাযোগ করেও তাদের কার্যক্রম সম্পর্কে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বৈশাখী বড়–য়া বলেন, মেসার্স আব্দুল গণি ম্যানুফ্যাকচারিং ব্রিকস ফিল্ডের পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড় পত্র না থাকায় এবং অনুমোদনবিহীন কার্যক্রম চালিয়ে আসার অভিযোগে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
