জামাতা আসবে, তাই মুরগীর মাংস রান্না করেছিল বৃদ্ধ মা রাবেয়া বেগম। বিদেশ ফেরত জামাতা আসবে, মেয়ের কপালে একটু সুখ আইবো। এমন আনন্দকে নিরানন্দ করে সর্বনাশ করে দিলো পাষান্ড নারী লোভী স্বামী হযরত আলী (২৬)।
রবিবার রাত ৯ ঘটিকার দিকে গৃহবধু মিতু আক্তার (২১) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়েছে নিষ্ঠুর স্বামী- এমন অভিযোগ করেছেন নিহত মিতুর মা রাবেয়া বেগম।
রবিবার রাতে খবর পেয়ে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল মান্নান ও উপ-পরিদর্শক জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে গলা কাটা মিতুর মৃতদেহ উদ্ধার করেছে। আজ সোমবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মিতুর মৃতদেহ হস্তান্তর করবে পুলিশ। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় নিহত মিতুর মা রাবেয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করবেন বলে নিশ্চিত করেছেন ।
নির্দয় নরপশু হযরত আলী হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
