
হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৬ মার্চ) বিকালে ওই ওয়ার্ডের মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে আলোচনা সভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো. খোরশেদ আলম ভূট্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, যুবদল নেতা মো. নাজমুল হাসান রাজন, রিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত।
১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান সজিবের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পলাশ, মনির হোসেন খন্দকার, জহির, ইকবাল সর্দার, নজরুল ইসলাম, মো. মিঠু বাবু, উপজেলা ছাত্রদলের নেতা মো. নয়ন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. সজল প্রমুখ।
নবগঠিত ১০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শরীফ, মামুন, মাসুদ, মিলন, ইব্রাহীম, রিয়াদ, ইসমাইল হোসেন, কবির, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেনকে মনোনিত করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/
