প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালক মো: ফয়সাল মিয়াজী নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ফয়সাল মিয়াজী বাদি হয়ে হাজীগঞ্জ থানা সাধারণ ডায়েরী করেছেন।
তথ্য কেন্দ্রর পরিচালক ফয়সাল মিয়াজী বলেন, ‘ একটি ল্যাপটপ, এলসিডি মনিটর ও ডিজিটাল ক্যামেরা খোয়া গেছে। যার মূল্য ৬৩ হাজার পাঁচ শত টাকা।’
ইউনিয়নের সচিব মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদের তিনটি তালা ভেঙ্গে তথ্য সেবা কেন্দ্রে চুরি করা হয়েছে।’
ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, ‘যারা চুরি করেছে, তারা দেশের শত্রু।’
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক বিপ্লব সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
