স্টাফ রিপোর্টার॥
চাঁদপুর শহরের সরকারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেল আকবরি থেকে ইয়াবা বিক্রি ও সেবনকালে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। আজ বুধবার দুপুর সোয়া ২ টায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্র্শক খন্দকার মোহাম্মদ ইসমাইল গোপন সংবাদের ভিত্তিতে হোটেল আকবরির ১১ নং কক্ষে অভিযান চালায়। এ সময় শহরের নাজির পাড়ার দেওয়ান বাড়ির চাঁদপর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ানের ছেলে এলেন দেওয়ান (২৫) ও একই এলাকার ইসলাম সর্দারে বাড়ির ভাড়াটিয়া মৃত আরজু মিয়ার ছেলে মো: রাজু মিয়া(২৫) কে ইয়াবা বিক্রী ও সেবন করা অবস্থায় ২০ পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জাম সহ হাতে নাতে আটক করে। খন্দকার মোহাম্মদ ইসমাইল জানান, এ দু যুবক দীর্ঘদিন ধরে নাজির পাড়া, ষ্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, চিত্রলেখার মোড় সহ বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রী করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

