
চাঁদপুর শহরের বিভিন্ন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে সেনাবাহিনীকে সাথে ব্যাপক প্রচার অভিযান করা হয়েছে ।
জনসচেনতা বৃদ্বির লক্ষ্যে চাঁদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছামিউল ইসলাম মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন এবং লকডাউন মানার জন্য অনুরোধ করেন ।
এ সময় শহরে হোম কোয়ারেন্টিন না মানায় ভ্রাম্যমান আদালত ৩ জনকে ৮ জাহার ৫শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:ছামিউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
তিনি রমযানে আল্লাহর কাছে বাসায় থেকে বেশি বেশি প্রার্থনা করে করোনামুক্ত বাংলাদেশ তথা বিশ্ব কামনা করতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা ।
