পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১০নং ওয়ার্ডে মোবাইল ফোন প্রতীকে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরান আদালত পাড়া, কদমতলা রোড, হাজী মহসিন রোড, গাঙ্গুলী পাড়া, আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, পাল পাড়া, রহমতপুর আবাসিক এলাকা, ট্রাক ঘাট ও নতুন বাজার এলাকার ভোটারদের বাসা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ। এছাড়া বিকেলে প্রতাপ সাহা রোডের আবহাওয়া অফিসের মাঠে ওঠান বৈঠকে করেন। এ সময় মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার মোবাইল ফোন প্রতীক পৌরবাসীর প্রতীক। দলমতের উর্দ্ধে থেকে আমি সকলের ভোট কামনা করছি। আমি পৌরবাসী ও পৌরসভার উন্নয়নের কথা মাথায় রেখেই সকল কাজ করেছি। আগামীতে আবারও নির্বাচিত হতে পারলে পৌরবাসীর উন্নয়নে ও কল্যাণেই কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য অ্যাড. রনজিত রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সালউদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক ব্রজ বল্লভ দাস, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক ওমর পাটওয়ারী। বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকার, সাবেক ফটবলার আব্দছ ছামাদ দেওয়ান, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদস্য জাহিদুল ইসলাম রোমান, অরুপ কর্মকার, গাজী আব্দুল গণি, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আজম শাহজাহান, সহ-সভাপতি কামাল
উদ্দিন পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ১০নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্র কমিটির আহাবয়ক হাবিবুর ইসলাম স্বপন, সদস্য সচিব ইসতিয়াক আহমেদ মিলন, রফিকুল ইসলাম খান, কায়সার ইসলাম শাকিল, মোঃ আব্দুর রহমান পাটওয়ারী মোস্তফা, রফিকউল্লা, এস এম আজিজ উল্লা তুহিন, নজরুল ইসলাম বাদল, আজিজ, জাকির হোসেন দুলাল, বাপ্পী পাল, মনা, পারভেজ, নজরুল, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক প্রকাশ পাল, সদস্য মারুফ হোসেন, কিরন ভূঁইয়া, ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সোহেব হোসেন রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমূখ।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

