শওকত আলী॥
বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এর উদ্যোগে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে ২২ আগষ্ট সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে অয়েল ট্যাঙ্কার ব্যতিত সকল নৌযান শ্রমিকরা বিরতিহীন কর্মবিরতীর ডাক দিয়েছেন। নৌ শ্রমিকদের সর্বনিম্ন ১০ হাজার টাকা মজুরী, পাইপ লাইনের মাধ্যমে তেল সর্ববরাহ বন্ধ করতে হবে, নৌ পথে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে, নৌ পথে অবৈধ মার্কিং বন্ধ করতে হবে, নদী পথকে স্বাভাবিক রাখতে ড্রেজিং করতে হবে, নৌ আদালতের হয়রানি বন্ধ করতে হবে, প্রত্যেক নদী বন্দরে নৌ আদালত স্থাপন করতে হবে, নৌ শ্রমিকদের বোনাস চাকুরীকালীন চিকিৎসা ভাতাসহ শ্রমিকের সকল আদায়ের লক্ষ্যে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ কর্মবিরতীর ডাক দিয়েছেন। অতীতে মালিক পক্ষ শ্রমিকদের সকল দাবিদাবা মেনে নিবে বললেও তা বাস্তবায়িত না হওয়ায় এ কর্মবিরতীর আহ্বান করা হয়েছে।
রবিবার নৌ মন্ত্রণালয়ে নৌমন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা হয়। সেখানে অয়েল ট্যাঙ্কার মালিকগণ শ্রমিকদের দাবি মেনে নিলেও অন্যান্য পরিবহণের মালিকগণ তা মেনে না নেওয়ায় এ ধর্মঘট এর আহ্বায়ন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের লঞ্চ মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, জাহাজ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ কবির মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মাচরী ইউনিয়নের ফেডারেশনের নেতৃবৃন্দ। এ বিষয়ে চাঁদপুর জেলার বাংলাদেশ নৌযান শ্রমিক সংবাদ পরিষদের আহ্বায়ক মোঃ বিপ্লব সরকার জানান, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এ কর্মবিরতীর আহ্বান করেছি।ূ যদি মালিক পক্ষ ও সরকার পক্ষ শ্রমিকদের এ ১০ দফা দাবি মেনে নেন তাহলে কর্মবিরতী প্রত্যাহার করা হবে। তা না হলে শ্রমিকদের এ কর্মবিরতী চলমান থাকবে।
শিরোনাম:
সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
