অভিজিত রায় ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । উদ্ধোধন কালে তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানিতজন। একজন শিক্ষক যে এলাকায় বসবাস করেন সে এলাকার তিনি জ্ঞান দানকারী। দেশের ভবিষ্যতকে শিক্ষা শিক্ষত করে সু-নাগরিক করে গড়ে তোলার মহৎ কাজ করছেন শিক্ষকরা। কিছুদিন আগে শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে মেধাবী শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। এক ঝাক তরুন-তরুণী বর্তমানে পাঠ দান দিতে এ বিভাগে এসেছে। তারা তাদের মেধা মনন দিয়ে শিশুদের শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আমি বিশ^াস করি।
তিনি শিক্ষা মেলা প্রসঙ্গে বলেন, আজকের এ মেলা শিক্ষকরা তাদের যে মেধার স্বাক্ষর রেখেছে তা আমাকে অভিভূত করেছে। আপনারা মেলা যে বিভিন্ন উপকরন উপস্থাপন করেছেন তা ভবিষ্যত শিক্ষার ক্ষেত্রে অবদান রাখবে বলে আমি বিশ^স করি। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা যে গান ও নাচ পরিবেশেন করেছে মা মনোমুগ্ধকর।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মেলায় অংশ নেয় ৮ উপজেলার কয়েকটি বিদ্যালয় । সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, হাসান আলী মডেল সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আবুল বাশারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। অনুষ্ঠান পরিচালনা করেন ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল।
