বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চাঁদপুরে ঢিলেঢালভাবে পালিত। তেমন কোন প্রভাব পড়েনি জনজীবনে। তীব্র শীতের কারনে সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন। কুয়াশা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হলে পুলিশের অনুমতি না থাকায় মিছিল করতে পারেনি। হরতালে যে কোন নাশকতা এড়াতে শহরময় পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক। নিয়মমিক বিরতীতে পুলিশের টহল যানগুলোকে শহরে প্রদক্ষিণ করতে দেখা যায়। বিএনপি দলীয় কার্যালয়ে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক। সকাল ৯টায় একটি খন্ড মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ মৃদু লাঠি চার্য করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে সকাল ৮টায় পিকেটিংয়ের চেষ্টা করলে শহরের বাবুরহাট এলাকা থেকে পুলিশ ৫ জনকে আটক করে। আটকৃতরা বিএনপি কর্মী কালু, স¤্রাট, সালাউদ্দিন, সেলিম মজুমদার, ফরিদ। এছাড়াও পিকেটিংকালে শহরের মিশন রোড থেকে কবির খান নামে এক বিএনপি কর্মীকে পুলিশ আটক করে। বেলা ১২টার পর থেকে বিএনপির দলীয় কার্যালয় আস্তে আস্তে নেতশূন্য হয়ে যায়। সকালে শহরে যানচলাচল কম থাকলে বেলা বাড়ার সাথে সাথ তা পাল্লা দিয়ে বাড়তে থাকে। হরতালের কারনে চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি ও কোন বাস চাঁদপুরে আসেনি। তবে চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে নিয়মিত ঢাকা ও দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে লঞ্চ চলাচল করে। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণায় তেমন কোন প্রভাব পড়েনি হরতালের কারনে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

