প্রতিনিধি
মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের দু সদস্যকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত ১৩ জুন রাতে চাঁদপুর শহরের চক্ষু হাসপাতাল এলাকা থেকে ষোলঘর এলাকার হাবিবুর রহমান দেওয়ানের ছেলে হিমেল দেওয়ানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ২৪ জুন রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে সাবেক পেশকার অ্যাডঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেদুল ইসলামকে পুলিশ আটক করে। জানা যায়, চাঁদপুর সদরের মৈশাদী
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান বেপারীর ব্যবহৃত ১২৫ সিসি ডিসকভার গাড়িটি গত ১১ জুন রাতে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার রশিদ কমিশনারের বাড়ি থেকে চুরি হয়। এ ব্যাপারে বোরহান বেপারী পরদিন চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি করেন। জিডির সূত্র ধরে পুলিশ তাদের দু জনকে আটক করে। আটককৃত হিমেল দেওয়ান স্বীকার করে, তারা বোরহান বেপারীর মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় এবং মতলব উত্তরের রাঢ়ি কান্দির মাসুদ মাঝির কাছে বিক্রি করে।
উল্লেখ্য, ইদানিং চাঁদপুরে কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসা-বাড়ির ভেতর থেকে তালা লাগানো গাড়িগুলোর তালা ভেঙ্গে সুকৌশলে চুরি করে নিয়ে যায়।
