পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি আজ ১৯ ডিসেম্বর চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল ১১টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং সন্ধ্যায় ৭টায় চাঁদপুর মিশন রোডস্থ বাসভবনে জেলা, থানা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
পরদিন ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় অনুরূপভাবে হাইমচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং সন্ধ্যা ৭টায় চাঁদপুর মিশন রোডস্থ বাসভবনে জেলা, থানা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। ২১ ডিসেম্বর রোববার সকাল ১০টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং বিকেল ৫টা ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
