চাঁদপুরে অপহৃতা লেডিপ্রতিমা স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী পিংকি(১৫) অপহরনের ৩ দিন পর সাভারের নবীনগর এলাকায় সন্ধান মিলেছে। মঙ্গলবার সকালে স্কুল ছাত্রীর পরিবারের কাছে মুঠোফোনে নবীনগর থেকে এ সন্ধানের ঘটনা নিশ্চিত করেছেন স্থানীয় এলাকাবাসী। গত শনিবার রাত ৮টায় তার বাড়ি থেকে স্কুল ছাত্রী নিখোজ হওয়ার পর পিংকির মা বাদী হয়ে রোববার চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
জানা যায়,শহরের মমিন পাড়ার বিবাহিতা বখাটে যুবক আল-আমিন স্কুল ছাত্রী পিংকিকে অপহরন করে সাভারের নবীনগর এলাকায় নিয়ে যায়। তাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পিংকি ও আলামিনকে আটক করে মুঠোফোনে পরিবারের কাছে ঘটনাটি জানায়। ঘটনা জানতে পেরে চাঁদপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা অপহৃতা স্কুল ছাত্রী পিংকিকে উদ্ধার করার জন্য সাভার নবীনগরের উদ্দেশ্যে রওনা হয়। উল্লেখ্য,
চাঁদপুর শহরের ৩নং কয়লা ঘাট এলাকার মৃত: সেকান্দর হাওলাদারের মেয়ে পিংকি। গত শনিবার রাত ৮টায় ঘর থেকে পাশের বাড়ির আকাশ খবর দিয়ে এনে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলে পিংকির পরিবার থানায় অভিযোগ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর চাঁদপুর মডেল থানার এসআই নুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। কিন্তু অভিযুক্ত আকাশ এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। কারন আলআমিন নামে এক যুবক পিংকিকে সাভারের নবীনগরে নিয়ে যাওয়ার পর ঐ এলাকার লোকজন তাদের আটক করার পর ঘটনার সত্যতা প্রকাশ পায়।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

