চাঁদপুর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ ময়দানে ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ২৮ তম ৩দিন ব্যপী বিপণীবাগের ঐতিহাসিক ইসলামী সম্মেলন। চলবে ২১ নভেম্বর শুক্রুবার পর্যন্ত। সম্মেলনে সভাপতিত্ব করছেন বাহাদুরপুরের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
১৯ নভেম্বর বুধবার প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ ফয়জুল উলুম কাওমী মাদরাসার প্রিন্সিপাল ও ঢাকা তেজগাঁও শাহীনবাগ জামে মসজিদের খতিব, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা তাফাজ্জল হক আজিজ। রাসূল (সাঃ) এর আদর্শের ওপর আলোচনায় তিনি বলেন, রাসূলের (সাঃ) আদর্শের কথা বলে অনেকেই চাঁপাবাজি করে, কিš‘ এই আদর্শ ধারণ ও লালন করে না। এ বিষয়ে কুরআনের উদৃতি দিয়ে তিনি বলেন, রসূলের (সাঃ) আদর্শের উপর প্রতিষ্ঠিত হতে হলে ৩টি মানবীয় গুন থাকা প্রয়োজন। এক; আল্লাহর সামনে দাড়াতে হবে এই বিশ্বাস, দুই; পরকালের বিশ্বাস, তিন; এইদু’টির ওপর বিশ্বাস রেখে আমল করা। এই তিনটি গুন যাদের মধ্যে রয়েছে কেবল তারাই নবীর আদর্শ ধারণ ও লালন করতে পারবে।
এ ছাড়াও তিনি পশ্চিমা আদর্শ ও বিজ্ঞানের কথা উল্যেখ করে বলেন, ১৫শ’ বছর আগে রাসূল (সাঃ) পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, আরেক ভাগ খালি রেখে খাওয়া সুন্নত বলে উম্মতদের আমলের নির্দেশ দিয়েছিলেন, যা পশ্চিমাদর্শে মেডিকেল সাইন্সে ডাইড কন্ট্রোল বলা হয়। দুর্ভাগ্য এদেশের মুসলমানদের যে, তারা নবীর সুন্নতের কথা বললে আমল করেন না। কিš‘ ডাক্তার যখন ডাইড কন্ট্রোল করার কথা বলে তখন মেপে মেপে খাবার খান। যে পশ্চিমা সভ্যতায় কুকর, বিড়ালের চিকিৎসার জন্য কোটি কোটি ফাউন্ড খরচ করে হাসপাতালসহ উন্নত চিকিৎসা ব্যব¯’া তৈরী করা হয়, সেই সভ্যতাই বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে যা”েছ। যে সভ্যতা আমাদের দিয়ে যা”েছ ইভটিজিং, হত্যা, গুম, নৈরাজ্য, সন্ত্রাস, মাদক, দূর্নীতির মত সমাজ ধংশের হাতিয়ার । আমরা সেই সভ্যতার কাছে মানবাধিকার রক্ষায় বিচার চাইছি। অথচ একমাত্র নবীর আদর্শেই ইভটিজিং, হত্যা, গুম, নৈরাজ্য, সন্ত্রাস, মাদক, দূর্নীতি মুক্ত সুখি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গড়া সম্ভব। সে আদর্শ আমরা না মেনে শুধৃ মুখেই চাপাবাজি করে যা”িছ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সালাহ উদ্দিন আহমদ, মদিনা বিশ্ব বিদ্যালয়ের মুবাল্লিগ হযরত মাওলানা আনম নূরুর রহমান আল মাদানি, চাঁদপুর বড়ষ্টেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মিজানুর রহমান প্রমূখ।
মাহফিলের ২য় দিন ২০ নভেম্বর বৃহস্পতিবার আলোচনা রাখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা পীরজাদা শাহ মোঃ সফিকুল ইসলাম যুক্তিবাদিসহ দেশ বরেণ্য আরো বহু ওলামায়ে কেরামগণ।
২১ নভেম্বর শুক্রুবার তৃতিয় ও শেষ দিনের সম্মেলনে আলোচনা রাখবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা আ ন ম ডঃ আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, তরুণ বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকসহ দেশ বরেণ্য আরো বহু ওলামায়ে কেরামগণ।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

