স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার পরিচালনায় আগামী ৪ মার্চ রবিবার চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা সেবা শিবির অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওইদিন সকাল ১০টায় চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবা উদ্বোধন করবেন সনাক চাঁদপুর সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, রোটারি ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন বিল্লাল। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনস্টিক এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন। উল্লেখ্য, প্রত্যেক ইংরেজী মাসের প্রথম সপ্তাহের রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অন্ধ্য কল্যাণ সমিতি কুমিল্লার চিকিৎসকগণ অতিযতœসহকারে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। আগত রোগীদের মধ্য থেকে যাদের অপারেশন প্রয়োজন, তাদেরকে কুমিল্লা নিয়ে চিকিৎসা করা হয়। প্রতিমাসেই আগত রোগীদের মধ্য থেকে এসব রোগী বাচাই করা হয়। চিকিৎসার পাশাপাশে সমিতির পক্ষ থেকে আংশিক ঔষধ বিনামূল্যে রোগীদেরকে দেয়া হয়। যারা চক্ষু চিকিৎসা নিতে আগ্রহী তারা সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন হাসপাতালে যোগাযোগ করবেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ৪ মার্চ চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
