৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থী (১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড) সাহানারা বুলবুলের পুতুল মার্কার সমর্থনে গণসংযোগ ও উঠোন বৈঠক হয়েছে। ১৩নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে সাহানারা বুলবুলের পুতুল মার্কার সমর্থনে এক উঠোন বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠোন বৈঠকে ১৩নং ও ১৫নং ওয়ার্ডের পুরুষ মহিলা ভোটারগণ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া আলোচক হিসেবে উপস্থিত থেকে তার আলোচনায় বলেন, সাহানারা বুলবুল একজন প্রকৃত মানবাধিকার কর্মী, সৎ, নির্ভীক, প্রকৃত সমাজ সেবক। তিনি চাঁদপুর জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দীর্ঘদিন যাবৎ অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে সমাজ সেবা করে যাচ্ছেন। তার পক্ষেই সমাজ সেবা করা সম্ভব। তাই ২৯ মার্চ সাহানারা বুলবুলের পুতুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা অসহায় মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে পারবেন বলে আমি বিশ^াস করি। পরে উপস্থিত ভোটারদের মধ্যে মোঃ ফারুক ও মোঃ কামাল, শাহজান সহ অনেকেই উঠোন বৈঠক বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে সাহানারা বুলবুল আপা অসুস্থ থেকেও আমাদের পাশে এসে পুতুল মার্কায় ভোট চেয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তা প্রকৃতই একজন বিবেকবান মানুষের মনকে সাড়া দেবে। আমরা ১৩নং ওয়ার্ড তথা নির্বাচনী এলাকায় ২৯ তারিখ যার যার অবস্থান থেকে আপার পুতুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। পরে সমাপনী বক্তব্যে পুতুল মার্কায় পদপ্রার্থী সাহানারা বুলবুল বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের সুখ দুঃখে আপানদের পাশে থেকে বাকী জীবন আপানাদের সেবা করে কাটিয়ে দিতে চাই। আমাকে আপনারা ২৯ তারিখে পুতুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা করছি। উঠোন বৈঠকে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক বৃন্দ ও নির্বাচনী এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

