
আদালত সূত্র জানায়, গত দুই দিন ধরে হাজীগঞ্জের বিভিন্ন হাট-বাজার থেকে ক্রেতারা ফোন করে পেঁয়াজের দরদাম নিয়ে মুঠোফোনে অভিযোগ দিয়ে আসছে। কৃত্রিম সঙ্কট দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা ৮৫/৯০ টাকার নিচে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করছে না এমন অভিযোগ আমাদের কাছে আসতে থাকে। তারই ধারাবাহিকতায় ও বাজার মনিটরিংসহ বাজার স্থিতিশীল রাখতে এই আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া চাঁদপুর কণ্ঠকে জানান, পেঁয়াজের দাম স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় ৩টি আড়ত ও দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে যাতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে আড়তদারদের কঠোরভাবে সতর্ক করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
