
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর লঞ্চঘাটে পারাবত ১৪ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি রিভারলবার, ২টি বুলেট,বিদেশী মদ ও গাজা সহ ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ। কেবিনে আটকে রেখে যুবক যুবতিকে নির্যাতনের খবর পেয়ে গত রবিবার রাত ১২ টায় পুলিশ তাদেরকে আটক করে নির্যাতিতদের উদ্ধার করে নৌ-ফাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে আটককৃত মাদারীপুরের সমিতির হাটের আতাহার মোল্লার ছেলে সুজন (২০), তার মা বুলবুলি বেগম (৫০) ঢাকা জুরাইন এর মফিজের ছেলে রজব (১৯) আতিক উল্লার ছেলে ইমরান (২০) হারুনের ছেলে সাব্বির (১৮) কে আসামী করে মামলা দায়ের করেছে।
ঘটনার বিবরনে জানা যায়, ঢাকা জিঞ্জিরার ওমর ফারুকের স্ত্রী দিনা বেগম (২৯) তার পরকিয়া প্রেমিক মাদারিপুর হবুল পাতিয়া গ্রামের দুলাল চকিদারের ছেলে মোঃ সোহেল তানভির (২৬) এর সাথে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে পারাবত-১৪ লঞ্চে ওঠে। লঞ্চটি ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ঘাট থেকে ছাড়ার পর ঐ যুবক যুবতি লঞ্চের ২য় তলায় ৩৩৭ নং ষ্টাফ কেবিন ভাড়া নিয়ে আবস্থান করেন। এ সময় লঞ্চে থাকা ৪ অস্ত্রধারী সন্ত্রাস তাদেরকে দেখতে পেয়ে পিছু নেয়। লঞ্চ ছাড়ার ১ ঘন্টা পর ৪
সন্ত্রাসী সেই কোবনে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে পরকিয়া প্রেমিক সোহেল তানভিরকে বের করে ৩য় তলায় সন্ত্রাসীদের ৩৩২ নং কেবিনে আটকে রাখে। এসময় যুবক যুবতির সাথে থাকা মোবাইল সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। তার পর থেকে শুরু হয় তাদের উপর অমানবিক নির্যাতন। ৩য় তলায় হট্রগোল দেখে মাষ্টার এনায়েত উদ্দিন এসে জিজ্ঞাসাবাদ করলে সন্ত্রাসীরা তাকে জানায় চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যাচ্ছে তাই তাদের আটক করেছে। এর কিছুক্ষন পর মাষ্টার ও ৩য় তলায় যাত্রীরা নির্যাতনের খবর জানতে পেরে চাঁদপুর নৌ-পুলিশ ও ডিবি পুলিশকে মোবাইলে অবহিত করেন। নৌ পুলিশের অতিরিক্ত পলিশ সুপার এ বি এম নুরুজ্জামান ও নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোশারফ হোসেন এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে নৌ টার্মিনালে অবস্থান করে। ঢাকা থেকে মাদারীপুর গামী পরাবত ১৪ লঞ্চটি নৌ পুলিশের নির্দেশে চাঁদপুর লঞ্চঘাটে ভিরানো হয়। পরে নৌ পুলিশ লঞ্চে তল্লাশী চালিয়ে ২য় তলার ষ্টাফ কেবিন থেকে যুবতি দিনা বেগমকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীদের কেবিনে আটকে রাখা যুবক সোহেল তানভিরকে উদ্ধার করে। এসময় সন্ত্রাসীদের ৩৩২ নং কেবিনটি তল্লাশী চালিয়ে একটি রিভারলবার, ২টি বুলেট, বিদেশী মদ ও গাজা জব্দ করে। এসময় ৪ সন্ত্রাসী ও ঘটনার সাথে জড়িত এক মহিলাকে আটক করে নৌ ফাড়িতে নিয়ে আসে। নৌ পুলিশ লঞ্চে অভিযান চলাকালিন সময়ে ডিবির এসআই ফিরোজ আলম, এএসআই আহসানুজ্জামান লাবু মডেল থানার এসআই মাসুদ শামিম, অনুপ সঙ্গীয় ফোর্স নিয়ে পারাবত লঞ্চে অভিযান চালায়। তাদেরকে আটক করে নৌ ফাড়িতে নিয়ে আসার পর ব্যপক জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা বেড়িয়ে আসে।
এ ঘটনায় নির্যাতিত যুবক সোহেল তানভির জানায়, লঞ্চে উঠার পর আমাদের কেবিনে ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রবেশ করে আটকে রেখে ব্যপক নির্যাতন করে। এসময় সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।
পারাবত-১৪ লঞ্চের মাষ্টার এনায়েত জানায়, লঞ্চের ৩য় তলায় যাত্রীদের কয়েকজন বখাটে যুবকের সাথে যাত্রীদের হট্রগোল হচ্ছে এমন খবর পেয়ে অবস্থা বেগতিক দেখে চাঁদপুর নৌ পুলিশকে খবর দেই।
এ ব্যপারে নৌ পুলিশের আতিরিক্ত পুলিশ সুপার এবিএম নুরুজ্জামান জানায়, লঞ্চে কেবিনে যাত্রীকে আটকে রেখে নির্যাতন করার খবর পেয়ে পারাবত ১৪ লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ানোর জন্য মাষ্টার কে বলা হয়। পরে লঞ্চে অভিযান চালয়ে একটি রিভারলবার, ২টি বুলেট,বিদেশী মদ ও গাজা সহ ৫ জনকে আটক করা হয়েছে। নৌ পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
