
মোঃ জামাল হোসেন ॥
আগামী ১৫ ফেব্রুয়ারী শাহরাস্তি পৌরসভার নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের যাচাই বাছাই করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং নিশাদ পারভীন। বাছাই শেষে রিটার্নিং অফিসার সাংবাদিকদের জানান, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোফায়েল আহম্মেদ ইরান ও মোঃ ফারুক হোসেন মিয়াজীর তথ্য ও কাগজপত্র গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডে মোঃ হারেছ মিয়া, ২নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন, ৪নং ওয়ার্ডে মোঃ মহসিন পাটওয়ারী ও ৭নং ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান, প্রবীর ঘোষের তথ্য ও কাগজপত্রের গড়মিল, ঋণ খেলাপি কারনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মেয়র পদে ৩জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
