হাজীগঞ্জ প্রতিনিধি :হাজীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান খান বাচ্চু বলেন, আমি প্রথম হাজীগঞ্জ পৌরসভার মেয়র হওয়ার পর দেখি পৌরসভার সকল প্রকার আয় এতই কম যে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়াই কঠিন। তাছাড়া উন্নয়নের জন্য সরকারিভাবে আমাদেরকে যে টাকা দেয়া হয় তা দিয়ে ১২ ওয়ার্ড ভাগ করলে তিনশ’ ফুট রাসত্দা নির্মাণ করা কঠিন। পৌরবাসীর চাহিদা মতো উন্নয়ন করা সম্ভব হবে না। পরে আমি পৌরসভার উন্নয়নের জন্য দেশ-বিদেশের দাতাসংস্থাগুলোতে অনত্দর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাই। এর মধ্যে প্রথমে বাংলাদেশ সরকারের উপজেলা শহর উন্নয়ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হই। পরে বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অন্তর্ভুক্ত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করি। এক পর্যায়ে বুঝলাম, দাতাসংস্থা থেকে পৌরসভার উন্নয়নের জন্য অর্থ আনতে হলে তাদের অনেক শর্ত রয়েছে। যে সকল পৌরসভা শতভাগ টেক্স আদায়সহ তাদের শর্ত পূরণ করেছে তাদেরকে তারা উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দিয়ে থাকে। সে ক্ষেত্রে হাজীগঞ্জ পৌরসভারও এসব শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণের জন্য প্রথমে টেঙ্ আদায় বৃদ্ধি, পানির বিল আদায় বৃদ্ধিসহ অনেক শর্ত পূরণ করি। এরপর বিশ্বব্যাংকের এম এসপি ও বিএমডিএফ প্রকল্প থেকে হাজীগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য টাকা দেয়া হয়। সে টাকা দিয়ে গত ৮ বছর যাবৎ হাজীগঞ্জ পৌরসভার সকল মানুষের জন্য উন্নয়ন করেছি। এরপর বিশ্ব ব্যাংকের আরেকটি প্রকল্প রয়েছে তা হলো নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি)। এ প্রকল্পের জন্য আমি দীর্ঘ সাত বছর যাবৎ চেষ্টা করেছি। কিন্তু এ প্রকল্পের অনত্দর্ভুক্ত হতে হলে তাদের কঠিন শর্ত হলো পৌরসভার ৯৮ ভাগ টেক্স আদায় থাকতে হবে, পানির বিল শতভাগ আদায় থাকতে হবে, প্রশাসনিক দক্ষতা থাকতে হবে, সকল সরকারি বিল পরিশোধ আছে কিনা তা নিশ্চিত হতে হবে, কাজের মান ভালো হতে হবে, পৌরসভার সকল কর্মকাণ্ড কম্পিউটারাইজড হতে হবে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাদিহিতা থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হাজীগঞ্জ পৌরসভার টেক্স আদায় মাত্র ২৩ ভাগ। তিনি আরো বলেন, এসব প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য রাজনৈতিক তদবিরের দরকার। দেশের ৩১৩টি পৌরসভার মধ্যে মাত্র ১৬টি পৌরসভা এ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জ পৌরসভা কোনো তদবির ছাড়াই নিজস্ব সকল কাজের সুনাম থাকায় এ প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশী লোক ছাড়াও ৩টি কমিটি থাকবে। যেমন ঃ নগর সমন্বয় কমিটি, ওয়ার্ড সমন্বয় কমিটি ও কমিউনিটি ভিত্তিক সংগঠন। এ প্রকল্পের টাকা দিয়ে হবে নগর ‘যাতায়াত ব্যবস্থার উন্নয়ন’ঃ ক. রাস্তা উন্নয়ন,খ. ব্রিজ/কালভার্ট নির্মাণ ও পুনঃ নির্মাণ গ. যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, ঘ. ফেরিঘাট নির্মাণ। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নঃ ক. রাস্তার পার্শ্ববর্তী ড্রেন নির্মাণ, খ. ড্রেনের আউটফল নির্মাণ, গ.ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ, ঘ. ড্রেনের আউটফল পুনঃখননসহ আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, বস্তিবাসীর জন্য মৌলিক সেবা প্রদানসহ নানা ধরণের উন্নয়ন। সব মিলিয়ে একটি মডেল পৌরসভার জন্য যা দরকার তা করা সম্ভব। মেয়র পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন উন্নয়ন করার জন্য। আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের সম্মান বৃদ্ধির জন্য। আপনারা যেনো গর্বের সাথে বলতে পারেন একজন ভালো মানুষকে ভোট দিয়ে মেয়র বানিয়েছি। তবে উন্নয়ন করতে হলে পৌরসভার টেক্স, পানির বিল, হোল্ডিং টেক্স পরিশোধ করলে এ প্রকল্পের কোটি কোটি টাকা পাওয়া সম্ভব হবে। এতে আপনাদের জীবন মান উন্নয়ন হবে। তেমনি সকল প্রকার সমস্যা থেকে পৌরবাসী মুক্তি পাবে। আমি আশা করি, এ প্রকল্পের শর্ত পূরণে আপনাদের যার যে পরিমাণ টেক্স বকেয়া রয়েছে আপনারা পরিশোধ করে এ প্রকল্পের জন্য সহযোগিতা করবেন। কোনো কারণে পৌরবাসী এ প্রকল্পের শর্ত পূরণে ব্যর্থ হলে কোটি কোটি টাকার উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। তাই আমি চাই আপনারা পৌরবাসীর উন্নয়নের জন্য শতভাগ সকল প্রকার সহযোগিতা করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল কাশেম, প্যানেল মেয়র মোঃ মহসিন ফারম্নক বাদল, কাউন্সিলর মোঃ নজরম্নল ইসলাম অভি, মোঃ ছিদ্দিকুর রহমান, আবদুল অদুদ, হেদায়েত উলস্নাহ মজুমদার, নিখিল চন্দ্র সাহা, আলাউদ্দিন মুন্সি, পৌরসভার সচিব এম আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুস ছালাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ জাতীয় ও স্থানীয় সাংবাদিকরা।
শিরোনাম:
আরও সংবাদ
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
