স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মাদক ব্যবসায়ী পুরাতন আদালত পাড়ার ফেন্সি বাবুলসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ৪ এপ্রিল রাতে শহরের শহীদ মিনার এলাকা থেকে শাহাদাত হোসেন ফেন্সিবাবুল (৬০) ও তার সহযোগী একই এলাকার তুহিন বেপারী (২৪)-কে ৭৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক প্রহলাদ রায় সঙ্গীয় সদস্যদের নিয়ে আটক করেন। এদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
