কচুয়ায় রাজিয়া বেগম (৩০) নামের এক গৃহবঁধূকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার সফিবাদ মবিন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নীরিহ ওই গৃহবঁধূ রাজিয়া বেগম তার পরিবার পরিজন নিয়ে ভয়ে-আতঙ্কে দিনাতিপাত করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের সফিবাদ গ্রামের অধিবাসী রিক্সা চালক সিরাজুল ইসলাম ঘটনার দিন রাতে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে মধ্যরাতে অজ্ঞাত ৫-৬জন দুষ্কৃতিকারী তার গৃহে প্রবেশ করে রাজিয়া বেগমের মুখে চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র-স্বস্ত্র দিয়ে রাজিয়া বেগমের গালে ও হাতে কুপিয়ে রক্তাত্ব জখম করে। রাজিয়া বেগম ও তার স্বামী সিরাজুল ইসলামের অভিযোগ, তার বড়ভাই মৃত শাহজাহানের স্ত্রী পারুল বেগমের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া বেগম বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেকের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

