মিজানুর রহমান রানা
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েলের বহিরস্কারাদেশ প্রত্যাহার করায় ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত (সূত্র নং-বিএনপি/প্রত্যাহার/৭৭/৫৬/২০৪৪ নং) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েলের বহিরস্কারাদেশ প্রত্যাহার সম্পর্কে একটি চিঠি প্রেরণ করা হয়। তাতে লিখিত রয়েছে, ‘দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেেিত এতদ্বারা আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে আপনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডসহ দলের শক্তি বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত এ পত্রটি চাঁদপুরে আসার সাথে সাথে জেলায় ছাত্রদল নেতা-কর্মীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েলের বহিরস্কারাদেশ প্রত্যাহার করায় বিকেল ৬টায় জেলা ছাত্রদল নেতা কামরুল ইসলামের নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কামরুল ইসলাম, ইউছুফ মিয়াজী, ফজলুর রহমান, সোহেল রানা, জাহিদুল ইসলাম শাওন, কালু মিয়াজী, সুমন, মাসুম, শাওন, সিজান, কলেজ ছাত্রদল যুগ্ম সম্পাদক মো. সোহেল, সিজান, শুভ, সুলতান, ইকবাল, সোহেল প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অলি আহমেদ চৌধুরী, জিয়াউর রহমান টিটু, লিটন সরকার, ইউসুফ মিয়াজী, ইবনে মামুন, মো. সোহেল, মো. রাসেল খান, আনোয়ার মিজি, ফজলুর রহমান, সিজান, সুলতান উকিল, ইকবাল, হান্নান, শুভ্র, শাহাদাত, রিভিন দেওয়ান, শুভ্র, শুভ, মাছুম, মোস্তফা দেওয়ান, দীপু খান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি আবদুর শহীদ ফারুক, সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ, ৯নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক সিরাজ বেপারী সহ নেতা-কর্মী বৃন্দ।
সন্ধ্যা ৭টায় শহরের চিত্রলেখার মোড় এলাকায় জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান টিটুর নেতৃত্বে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জিয়াউর রহমান টিটু, লিটন সরকার, ইউসুফ মিয়াজী, হান্নান, ফজলুর রহমান, সোহেল, সিজান শুভ, সুলতান উকিল, রিভিন, শুভ্র, মাসুম, শাহাদাত, শহর তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ঢালী প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

