প্রতিনিধি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক প্রবাসী স্ত্রীর পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া কাউনিয়া গ্রামের সৌদি প্রবাসী লেয়াকত আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে চলাচল করতো এবং এসব বিষয়ে বাড়ির লোকজনের সাথে ঝগড়া-বিবাদ হতো।
জানা যায়, ফাতেমা বেগমের সন্তানরা পর্যন্ত মায়ের বেপরোয়া চলাফেরার কারণে ডাক দিতো। এজন্য ফাতেমার বোন তাকে শুধরানোর জন্য কালিরবাজার এলাকায় তার বাড়িতে রাখে। সেখানেও ফাতেমা বেগম বিভিন্ন ব্যক্তির সাথে হাঁসি, রং, তামাশা করতো। যা তার বোনের বাড়ির পরিবারের লোকজনের কাছে খারাপ ঠেকেছে। এ নিয়ে তাকে তার বোন ও তার সন্তানরা ফাতেমাকে ডাক দিতো। গতকাল বিকেলে ফাতেমা বেগম তার বোনের নির্মাণাধীন পাকা ভবনের ফ্যান ঝুঁলানোর লোহার রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার জন্য চেষ্টা করে। পরে পার্শ্ববর্তী বাড়ির বিল্ডিং নির্মাণ শ্রমিকদের ডেকে এনে দর্জা ভেঙ্গে ঝুঁলন্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুরর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
